
পার্ট টাইম ও ফুলটাইম ভিত্তিতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : বিপিও ট্রেইনি
পদের সংখ্যা : ১৫০
আবেদন যোগ্যতা : কপমক্ষে স্নাতক পাস। তবে ডিপ্লোমা বা মাস্টার্স পাস করেও আবেদন করা যাবে।
প্রার্থীর বয়সসীমা : ২১ থেকে ৩২ বছর।
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
দক্ষতা : কম্পিউটার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। শিফট বা রোস্টার অনুসারে কাজের আগ্রহ থাকতে হবে।
কর্মস্থান : চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। নিয়োগ দেওয়া হবে পার্ট টাইম ও ফুলটাইম ভিত্তিতে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ১৯ জানুয়ারি, ২০২২।




