
মাদারীপুর ও জেলাটির আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ নিয়োগে ১৮ জনকে নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে ২০তম গ্রেডের বেতন স্কেল।
১. পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা: ৭টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী।
পদ সংখ্যা : ৩টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪. পদের নাম: বাবুর্চি।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা।
৫. পদের নাম: মালি।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: গ্রেড-২০তম (৮২৫০-২০০১০ টাকা)।
আবেদনের শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১০-০৯-২০২৩ তারিখে অবশ্যই ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি: আবেদন ফরম কম্পিউটারে টাইপ করে/ হাতে পূরণ করতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে স্ব-হস্তে তারিখসহ স্বাক্ষর প্রদান করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমটি ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার ফি: ১০০ টাকা। ট্রেজারি চালানের মাধ্যমে ফি বাবদ এ টাকা কোড নং-১-০৭৪২-০০০০-২০৩১ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। এরপর ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৩। নির্দিষ্ট সময়ে মধ্যে আবেদনপত্র ‘‘জেলা প্রশাসক, মাদারীপুর’’ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
অফিশিয়াল ওয়েবসাইট: www.madaripur.gov.bd




