
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটি দুটি পদে ১০০ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ও জীবন বীমা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : মীনা বাজার
পদের নাম: সেলসম্যান/ক্যাশিয়ার
আরও পড়ুন : ব্র্যাকে চাকরি, পাবেন পিতৃত্বকালীন ছুটিও
পদের সংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: ভালো আচরণ, খুচরা বিক্রয়, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবা বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মসময় : ৯ ঘণ্টা (রোস্টার ডিউটি)
ছুটি : সপ্তাহে এক দিন ছুটি (রোস্টার অনুযায়ী)
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ১৮ থেকে ২৮ বছর
কর্মক্ষেত্র : সুপার শপে
বেতন: ৮,০০০-১০,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা : প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা, উত্তম কর্ম পরিবেশ
আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৯ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত




