
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস এবং ফিনান্স
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইনান্সে বিবিএ, অ্যাকাউন্টিং/ফাইনান্সে এমবিএ থাকলে ভালো।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিশ্লেষণী ক্ষমতা, কম্পিউটার দক্ষতা, চমৎকার যোগাযোগ, দলগত কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বিদেশি স্টেশনে কাজ করার সুযোগ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত।




