
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি গবেষণা সহযোগী পদে জনবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
পদের নাম: গবেষণা সহযোগী
আরও পড়ুন : ইবনে সিনায় নিয়োগ, আবেদন করতে পারবে ফ্রেশাররাও
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য যোগ্যতা: ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি এবং অর্থনীতিতে গভীর জ্ঞান এবং শ্রম অর্থনীতি, পরিবেশগত অর্থনীতি, আর্থিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি সম্পর্কিত বিষয়গুলোতে জ্ঞান থাকতে হবে। ইংরেজি পড়তে, লিখতে, কথা বলার এবং বোঝার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: দেশের যেকোনো জায়গা
বেতন: ৫৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




