
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জানুয়ারি (২০২৬ ইং) তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার
বিভাগ: বিজনেস এক্সপেনশন
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে




