ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরিবেশ অধিদপ্তরের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd), নোটিশ বোর্ড এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

১৬ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

এদিকে একই কারণে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি এবং অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আরটিভি/এমএ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপবিভাগের নাম: সেলস পদের নাম: এক্সিকিউটিভপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)অভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বসুন্ধরা গ্রুপ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিবিভাগের নাম: রিফ্রিজারেটর পদের নাম: সার্ভিস এক্সপার্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা: ১-৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২০-৩০ বছরকর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জানুয়ারি (২০২৬ ইং) তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজারবিভাগ: বিজনেস এক্সপেনশনপদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে দক্ষতাঅভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর কর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও পড়ুন স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এসকে
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের একাধিক নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে।  স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি নিয়োগ পরীক্ষার সময়সূচি। সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এদিকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অনিবার্য কারণে শুধুমাত্র ওই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা চলমান থাকবে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি ২০২৬। পরীক্ষাটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরও পড়ুন প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা স্থগিত উল্লেখ্য, ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন। আরটিভি/কেআই
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
আরও পড়ুন
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, ঘটনা কী
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ