ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের তারিখ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে আগামীকাল (রোববার) ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয়, সেক্ষেত্রে ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা।
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে। আরটিভি/এসআর
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে ১ হাজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
‘টেরিটরি ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, কর্মস্থল যেখানে 
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
‘টেরিটরি ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, কর্মস্থল যেখানে 
জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের ২৮টি ক্যাটাগরির পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ
আরও পড়ুন
গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!