ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জবির দুই নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, থানায় জিডি

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীকে পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা বাজারে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার ( ১৭ জানুয়ারি) এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর একজন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সূত্রাপুর থানাধীন নিজ বাসা থেকে বাজার করতে গিয়ে ওই দুই শিক্ষার্থী ধুপখোলা বাজারে যান।

এ সময় খোকন (৪২) নামের এক ব্যক্তি তাদের পেছন থেকে ধাক্কা দেন এবং পরে অশালীন আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মারধরের হুমকিও দেওয়া হয় ওই দুই শিক্ষার্থীকে।

আরও পড়ুন

অভিযুক্ত ব্যাক্তির নাম খোকন। তিনি স্থানীয় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন থাকায় এখনো কাউকে দোষী হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়নি।

জকসু নবনির্বাচিত সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে আমি ঘটনাটা বিস্তারিত জেনেছি। আজকে দুপুরে থানায় গিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসন অতিদ্রুত ব্যবস্থা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আশা করছি যথাযথ বিচার হবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা চলমান।

গেন্ডারিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য