ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

লোকবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সের নাম: ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

শাখার নাম: আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবেনা।

শাখার নাম: আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবেনা।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: (ক) পুরুষ। অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। (খ) নারী। বিবাহিতা/অবিবাহিতা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ,নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত

লিখিত পরীক্ষা: ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ফলাফল: এপ্রিল ২০২৬

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৫ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরি
নারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
৩৫ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।  এক নজরে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি   পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী) ১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২. কম্পিউটার অপারেটর: ২টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩. ক্যাশিয়ার: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত): ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৭. অফিস সহায়ক: ১৯টি গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৪ নম্বর ক্রমিকের পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন ফি টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)। ৭ নম্বর ক্রমিকের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে। আবেদন যেভাবে  আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই দিন ও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ  অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আরটিভি/এসকে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
আরও পড়ুন
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী
হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান