ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত

নারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির মহিলা শাখায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডমিন অফিসার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
পদের নাম: অ্যাডমিন অফিসার (মহিলা)
পদসংখ্যা: ৩ জন
প্রার্থীর ধরন: নারী
বয়সসীমা: ২৫–৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩–৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
বেতন: ২৫,০০০–৩৫,০০০ টাকা
কর্মস্থল: বাড্ডা, ঢাকা

দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্তদের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করতে হবে। আবেদন যাচাই, প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ, ভর্তি রেকর্ড সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের ভর্তি, ব্যাচ, উপস্থিতি, পেমেন্ট, বৃত্তি ও অন্যান্য তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও হালনাগাদ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী তালিকা, প্রতিবেদন, ফাইল ও প্রশাসনিক নথি প্রস্তুত এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, ভর্তি, ক্লাস, পরীক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয় করা এবং বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা করতে হবে।

এছাড়া অফিসের কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট ও অন্যান্য তথ্যপ্রযুক্তি সরঞ্জামের সাধারণ সমস্যা সমাধান, অফিসিয়াল চিঠিপত্র, নোটিশ, সভার কার্যবিবরণী ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রশাসনিক দায়িত্বও পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন এবং এমআইএস বা প্রশাসনিক সফটওয়্যার ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

-কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও সাধারণ সমস্যা সমাধানে দক্ষতা
-উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এমএস অফিস ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারে পারদর্শিতা
-মৌলিক নেটওয়ার্কিং ও অফিসের তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সমস্যা শনাক্ত করার জ্ঞান
-বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা
-অফিস ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ, প্রতিবেদন প্রস্তুত ও রেকর্ড ব্যবস্থাপনায় দক্ষতা

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এছাড়া দুপুরের খাবার, নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পারিবারিক কর্মপরিবেশ, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ক্যারিয়ার পেজে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়

১৫ ডিসেম্বর ২০২৬


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।  এক নজরে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি   পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী) ১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২. কম্পিউটার অপারেটর: ২টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩. ক্যাশিয়ার: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত): ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৭. অফিস সহায়ক: ১৯টি গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৪ নম্বর ক্রমিকের পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন ফি টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)। ৭ নম্বর ক্রমিকের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে। আবেদন যেভাবে  আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই দিন ও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ  অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আরটিভি/এসকে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জবির ক্যাফেটেরিয়ায় পানির ফিল্টার স্থাপন
আস-সুন্নাহ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার সুযোগ