চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

আরটিভি নিউজ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩২ পিএম


চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ
ফাইল ছবি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

শাখার নাম: আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

বিজ্ঞাপন

শাখার নাম: আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

বিজ্ঞাপন

বয়স: ১ জুলাই, ২০২৬ ইং তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

জাতীয়তা: বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: ক. পুরুষ। অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের উপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
খ. নারী। বিবাহিতা/অবিবাহিতা।

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত।

লিখিত পরীক্ষা: ৬ মার্চ, ২০২৬ তারিখ সকাল ৯টায় শহিদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার ফলাফল: এপ্রিল ২০২৬।

আবেদন ফি: টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ বা নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission