ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ—তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটেছে।

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। আর এই ৫১তম বিসিএসটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি সূত্র জানায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান চরম চিকিৎসক–সংকট নিরসনে সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে এসে পৌঁছায়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে এর দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় বোর্ড মিটিংয়ের পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী এই বিশেষ বিসিএসকেই ‘৫১তম বিসিএস’ হিসেবে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।’

প্রকাশিত এই ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। সেই লক্ষ্য অর্জনে বাজেটে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। বাজেটের সেই নীতিগত নির্দেশনার আলোকেই পিএসসি এবার চিকিৎসকদের এই বিশেষ বিসিএস দ্রুততার সঙ্গে চূড়ান্ত করল।

পিএসসি সূত্রে জানা গেছে, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার কোনো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমেই দ্রুত প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে। এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে।

৫২তম সাধারণ বিসিএস কবে
এদিকে বিশেষ বিসিএস ৫১তম হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের চোখ এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী চলতি ২০২৬ সালের নভেম্বর মাসেই সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য মৌখিক পরীক্ষা (ভাইভা) চলছে। নির্ধারিত রোডম্যাপ মেনে আগামী নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরেই নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।

বিস্তারিত দেখুন এখানে

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরির সুযোগ
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন অফিসে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরির সুযোগ
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
উপজেলা পর্যায় ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ। আগ্রহীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন
নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটির কার্যালয়, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) এবং এর আওতাধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।  এ জন্য ১৬তম ও ২০তম গ্রেডের চারটি পদে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল জুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা। কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা। ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা। অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা। আবেদনের যোগ্যতা  জুনিয়র অডিটর: এ পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দ টাইপ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষা স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক: এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ পদে নিয়োগের জন্য নির্ধারিত দক্ষতা পরীক্ষায় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার: এ পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। অফিস সহায়ক: এ পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ও অন্যান্য শর্ত আবেদনকারীর বয়স ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য অসম্পূর্ণ, ভুল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। নিয়োগ পাওয়ার পরও এ ধরনের তথ্য পাওয়া গেলে নিয়োগ বাতিল করা হতে পারে। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না। আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইট (https://cag.teletalk.com.bd) প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল। ছবির ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। আবেদন Submit করার পর ছবিসহ Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার নিয়ম অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা। সব মিলিয়ে দিতে হবে ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদের আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। এ পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য প্রথমে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে CAG লিখে একটি স্পেস দিয়ে Applicant's Copy-তে পাওয়া User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি জমার পরিমাণ ও একটি PIN নম্বর জানানো হবে। এরপর দ্বিতীয় এসএমএসে CAG লিখে স্পেস দিয়ে YES, আবার স্পেস দিয়ে পাওয়া PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সফলভাবে জমা হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর User ID ও Password জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ জন্য আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। এসএমএসে পাওয়া User ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের Applicant's Copy সঙ্গে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য সনদও জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও যোগাযোগ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট (www.cag.org.bd) এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) থেকেও বিজ্ঞপ্তি দেখা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করেও সহায়তা নেওয়া যাবে। আরটিভি/এসআর  
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর
আরও পড়ুন
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট