ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বরফের দেশে ৫০ লাখ টাকার বেতনে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
ফাইল ছবি।

যদি মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার আর বরফের রাজ্য আপনাকে ভয় না দেখায়, বরং অ্যাডভেঞ্চার মনে হয়, তাহলে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের এই চাকরির খবর আপনার জন্য।

সংস্থাটি অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। বেতনের পরিমাণ বছরে ৩০,২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু হলেও থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র এবং প্রশিক্ষণ সবই সম্পূর্ণ ফ্রি।

বর্তমানে শেফ, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, প্ল্যান্ট অপারেটর, বোটিং অফিসার এবং আবহাওয়া পর্যবেক্ষক পদে আবেদন নেওয়া হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার, প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

অ্যান্টার্কটিকায় কাজ সহজ নয়। বছরের ছয় মাস সূর্য ওঠে না, চারপাশে বরফ আর তুষারঝড়, তাপমাত্রা কখনো -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রথেরা স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গায়।

চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। ফিল কুলম্যান, হ্যালি-৬ স্টেশনের এক কর্মী বলেন, এখানে টিকে থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।

যারা চরম শীত সহ্য করতে পারেন, অভিযোজন ক্ষমতা রাখেন এবং অ্যাডভেঞ্চারের নেশা আছে, তাদের জন্য এটি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অধ্যায়। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন।

সূত্র: ডেইলি মেইল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, বয়স ৫২ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, বয়স ৫২ হলেও করা যাবে আবেদন
চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
একাধিক সুবিধাসহ ৪ জেলায় চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, বয়স ২৪ হলেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপ। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
একাধিক সুবিধাসহ ৪ জেলায় চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, বয়স ২৪ হলেই আবেদন
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৩৭ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৩৭ হলেও করা যাবে আবেদন
আরও পড়ুন
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা ছাড়া স্নাতক পাসে চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, অনলাইনে আবেদন