ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম
ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের আগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আর আগের তুলনায় এবারের বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ৬০৮টি কমানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে পদের সংখ্যা আগের চেয়ে কমেছে। আগে যেখানে পদসংখ্যা সাড়ে ১৩ হাজার বলা হয়েছিল, সেখানে নতুন বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫১টি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬) সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আবেদন করা প্রার্থীদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কর্তন সাপেক্ষে নগদ, বিকাশ, রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ২৮ মার্চ এবং শেষ হবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। প্রার্থীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে 'অফিস সহায়ক' পদে কর্মী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
আরও পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী