-1795235702-416928_1795235858.jpg)
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস। রাজেন্দ্রপুর সেনানিবাসে অসামরিক পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। এ নিয়োগে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস

পদের নাম: বাবুর্চি
পদের সংখ্যা: ২
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারির (এমওডিসি) এই https://modcr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ১৮ নভেম্বর, সকাল ১০টা থেকে শুরু করে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এসকে


