ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটির কার্যালয়, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) এবং এর আওতাধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

এ জন্য ১৬তম ও ২০তম গ্রেডের চারটি পদে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল

জুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা

জুনিয়র অডিটর: এ পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দ টাইপ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষা স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক: এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ পদে নিয়োগের জন্য নির্ধারিত দক্ষতা পরীক্ষায় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার: এ পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহায়ক: এ পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও অন্যান্য শর্ত

আবেদনকারীর বয়স ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য অসম্পূর্ণ, ভুল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। নিয়োগ পাওয়ার পরও এ ধরনের তথ্য পাওয়া গেলে নিয়োগ বাতিল করা হতে পারে। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইট (https://cag.teletalk.com.bd) প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল। ছবির ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। আবেদন Submit করার পর ছবিসহ Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা। সব মিলিয়ে দিতে হবে ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদের আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। এ পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

ফি জমা দেওয়ার জন্য প্রথমে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে CAG লিখে একটি স্পেস দিয়ে Applicant's Copy-তে পাওয়া User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি জমার পরিমাণ ও একটি PIN নম্বর জানানো হবে। এরপর দ্বিতীয় এসএমএসে CAG লিখে স্পেস দিয়ে YES, আবার স্পেস দিয়ে পাওয়া PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সফলভাবে জমা হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর User ID ও Password জানিয়ে দেওয়া হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য

প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ জন্য আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। এসএমএসে পাওয়া User ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের Applicant's Copy সঙ্গে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য সনদও জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগ

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট (www.cag.org.bd) এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) থেকেও বিজ্ঞপ্তি দেখা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করেও সহায়তা নেওয়া যাবে।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৫ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরি
নারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
৩৫ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।  এক নজরে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি   পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী) ১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২. কম্পিউটার অপারেটর: ২টি গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩. ক্যাশিয়ার: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত): ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৭. অফিস সহায়ক: ১৯টি গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৪ নম্বর ক্রমিকের পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন ফি টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)। ৭ নম্বর ক্রমিকের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে। আবেদন যেভাবে  আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই দিন ও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ  অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আরটিভি/এসকে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত 
আরও পড়ুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে একাধিক পদে চাকরি, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা