বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে নিয়োগ, স্নাতক পাসে চলছে আবেদন

আরটিভি নিউজ 

বুধবার, ২০ মে ২০২৬ , ১২:৫৩ পিএম


বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে নিয়োগ, স্নাতক পাসে চলছে আবেদন
ছবি: সংগৃহীত

দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা

২৬ জন (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি বিষয়ে অন্তত ৬ মাসের ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

আরও পড়ুন

বেতন ও গ্রেড

গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা, যা আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়

২১ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission