ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম। প্রায় তিন দশকের পেশাগত কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান, বৈদেশিক খাতের তথ্য ব্যবস্থাপনা, ঋণতথ্য ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

মো. শফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান, রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও সংকলনের কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া তিনি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জরিপ ইউনিট, বিগ ডেটা বিশ্লেষণ ও ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিজি ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেনের ভারসাম্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়া তানজানিয়া, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি ২০২৬’ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি সংশ্লিষ্ট প্রশংসাপত্র লাভ করেন।

সিআইবিতে কর্মরত অবস্থায় তিনি সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন এবং বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন ব্যাংক আয়োজিত কর্মশালায় অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। দেশের ক্ষুদ্রঋণ খাতের জন্য মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (এমএফ-সিআইবি) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি দলনেতা হিসেবে কাজ করেন। এ-সংক্রান্ত বিভিন্ন কর্মশালায়ও তিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিদর্শন দলের সঙ্গে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের সন্তান মো. শফিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনের পরিবর্তে পুরোনো নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এ সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
আরও পড়ুন
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর