ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

৮৫২ অফিসার নিচ্ছে সমন্বিত ৭ ব্যাংক, প্রিলিমিনারি পরীক্ষা ৩ জুলাই 

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:০৫ এএম
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, সিলেবাস এবং প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৮৫২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাটি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।

যেভাবে প্রবেশপত্র সংগ্রহ করবেন

প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ থেকে পরীক্ষা শুরু হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোডের ঠিকানা:

https://erecruitment.bb.org.bd

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার মানবণ্টন

নিয়োগ পরীক্ষায় মোট দুটি ধাপ থাকবে—

প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা: ১০০ নম্বর
লিখিত পরীক্ষা: ২০০ নম্বর
প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র সংগ্রহ এবং পরীক্ষাকেন্দ্রের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, নতুন পে স্কেল পাবেন নিয়োগপ্রাপ্তরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে প্রতিষ্ঠানটি ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে।সম্প্রতি ৯ম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, নতুন পে স্কেল পাবেন নিয়োগপ্রাপ্তরা
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে 'অফিস সহায়ক' পদে কর্মী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
আরও পড়ুন
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে চিঠি, জানা গেল কারণ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত