
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) কর্মকর্তা ও সহকারী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটিতে দুটি পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬।
ডব্লিউএফপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট পদে রাঙামাটি এবং কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার পদে কক্সবাজারে একজন করে নিয়োগ দেওয়া হবে। উভয় পদই পূর্ণকালীন এবং সার্ভিস কন্ট্রাক্টের আওতাভুক্ত।
১. পদের নাম: মনিটরিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: রাঙামাটি
চুক্তির মেয়াদ: ১২ মাস
শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: মনিটরিং ও মূল্যায়ন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে লেখা ও বলায় দক্ষতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত অন্তত একটি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
দায়িত্ব: নির্ধারিত এলাকায় খাদ্য ও অন্যান্য সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ, বিতরণ করা পণ্যের পরিমাণ ও মান যাচাই, কর্মসূচির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি সহযোগী সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়, মাঠপর্যায়ের কার্যক্রমের উন্নয়নে পরামর্শ এবং জরুরি খাদ্যসহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।
২. পদের নাম: কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কক্সবাজার
চুক্তির মেয়াদ: ১১ মাস
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: গ্রাহকসেবা, সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করা কিংবা কমিউনিটি ফিডব্যাক মেকানিজম-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তদারকিসংশ্লিষ্ট পেশাগত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিন বছরের অভিজ্ঞতার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম বা কল সেন্টার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। চাটগাঁইয়া বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব: কমিউনিটির অভিযোগ, মতামত ও প্রশ্ন গ্রহণ, নথিভুক্তকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং সমাধানের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সংবেদনশীল অভিযোগ, অনিয়ম, দুর্নীতি ও যৌন শোষণ-সংক্রান্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং কর্মীদের প্রশিক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শেষ: আবেদন করার সময়সীমা ২৬ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত।
আবেদনের সময় সিভি ও কভার লেটার জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে পাসপোর্ট, শিক্ষাগত সনদ বা সুপারিশপত্রের মতো অতিরিক্ত কাগজপত্র বাধ্যতামূলক নয়; পরবর্তী সময়ে এসব নথি চাওয়া হতে পারে। আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করা হবে। তথ্যে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।
আবেদন করতে ডব্লিউএফপির নিয়োগ পোর্টাল দেখুন।
আরটিভি/এসকে




