
জনবল নিয়োগের জন্য বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ‘অফিসার ক্যাডেট’ ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
ব্যাচের নাম: ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচ
শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা:

বেতন: বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী
প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত অথবা অবিবাহিতা
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ:

বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এসকে


