ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম শ্রেণি পাসেই ভূমি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত

ভূমি সংস্কার বোর্ডের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৩টি ক্যাটাগরির পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা পদভেদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬তম, ১৯তম ও ২০তম গ্রেডে বেতন পাবেন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

চাকরির বিস্তারিত –

প্রতিষ্ঠানের নাম

ভূমি সংস্কার বোর্ড (ভূমি মন্ত্রণালয়)

কর্মস্থল

তেজগাঁও, ঢাকা / রংপুর

চাকরির ধরন

স্থায়ী

আবেদনের মাধ্যম

অনলাইন

আবেদন শুরু

২০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)

আরও পড়ুন

পদের বিস্তারিত –

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি (উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর)

বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ভূমি সংস্কার বোর্ডের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন শেষ

১৬ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা পর্যন্ত)

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮ম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস। রাজেন্দ্রপুর সেনানিবাসে অসামরিক পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। এ নিয়োগে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। প্রতিষ্ঠানের নাম: মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস পদের নাম: বাবুর্চি পদের সংখ্যা: ২ আবেদন ফি: ২০০ টাকা আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারির (এমওডিসি) এই https://modcr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ১৮ নভেম্বর, সকাল ১০টা থেকে শুরু করে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসকে
৮ম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩ পদে ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
৬ জেলায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
৬ জেলায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যে যোগ্যতা
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
চাকরি দিচ্ছে টিসিবি, ৮ম শ্রেণি পাসেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পৃথক পাঁচ পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে করপোরেশনটি। 
চাকরি দিচ্ছে টিসিবি, ৮ম শ্রেণি পাসেও করা যাবে আবেদন
আরও পড়ুন
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
৬ জেলায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যে যোগ্যতা
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন