ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ  

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস রাজস্ব খাতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুটি পদে মোট ২৩ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

১. সহকারী পরিচালক

পদসংখ্যা: ২২টি
বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতার পাশাপাশি স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা লাগবে।

আরও পড়ুন

২. সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান, সিএসই বা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সার্টিফিকেটধারী ও স্কাউটিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।

শর্তাবলি: বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি: আবেদনকারিদের রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষা ও আবেদন ফি বাবদ ৫১৫ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। তারা সব সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সনদ আপলোড করবেন ওয়েবসাইটেই।

আবেদনের শেষ তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
আরও পড়ুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
চাকরি ছেড়ে সেলাইয়ের কাজ শিখে চমক দেখালেন মার্কিন তরুণী