ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মদিনা গ্রুপে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । ছবি: সংগৃহীত

মদিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মদিনা গ্রুপ

পদের নাম: ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং)

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বেতন: অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: মোবাইল ও যাতায়াত ভাতা, কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা

প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ থেকে ৫ বছর ব্যবস্থাপনা বা টিম নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে। কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, তাজা ও আমদানি করা ফল, এফএমসিজি, খাদ্য ও পানীয়, কৃষিপণ্য, পাইকারি, পরিবেশক বা খুচরা ব্যবসায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

বিক্রয় পরিকল্পনা, বাজার সম্প্রসারণ, পণ্য বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় ভালো জ্ঞান থাকতে হবে। বিক্রয় ও রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতা থাকতে হবে। নেতৃত্ব, যোগাযোগ, আলোচনা ও দল পরিচালনায় দক্ষ হতে হবে।

ফলের বাজার, বিতরণব্যবস্থা ও ক্রেতার আচরণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। চাপের মধ্যে কাজ ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, বিশেষ করে এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষ হতে হবে। ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে তাজা ও আমদানি করা ফলের বিক্রয় ও বিপণন কৌশল তৈরি ও বাস্তবায়ন করতে হবে। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় পরিকল্পনা তৈরি এবং লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে।

নতুন বাজার, ক্রেতা, পরিবেশক, ডিলার, পাইকার, খুচরা বিক্রেতা ও করপোরেট গ্রাহক খুঁজে বের করতে হবে। বিক্রয় ও বিপণন দলের নেতৃত্ব, তদারকি ও কর্মদক্ষতা মূল্যায়ন করতে হবে।

এছাড়া বাজারের প্রবণতা, ক্রেতার চাহিদা, প্রতিযোগীদের কার্যক্রম, মূল্য ও প্রচারণামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। বিক্রয় তথ্য বিশ্লেষণ করে নিয়মিত প্রতিবেদন তৈরি, বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বাজার ও গ্রাহক পরিদর্শনের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু

২৩ আগস্ট, ২০২৬

আবেদন শেষ

২২ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা