ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন সুযোগ-সুবিধাসহ আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম
দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ওয়্যারহাউস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন শুরু হয়েছে ২৩ আগস্ট, ২০২৬ থেকে।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার, ওয়্যারহাউস

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

ওয়্যারহাউস পরিচালনা, পণ্য বিতরণ, ইনভেন্টরি ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ওয়্যারহাউস পরিচালনা, ইনভেন্টরি ব্যবস্থাপনা ও পণ্য বিতরণ প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। FIFO/LIFO ইনভেন্টরি পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ERP অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে বিভিন্ন আউটলেটের চাহিদাপত্র প্রক্রিয়াকরণ এবং ERP ও ম্যানুয়াল পদ্ধতিতে ডেলিভারি চালান প্রস্তুত করতে হবে। পণ্য প্রস্তুত, লোডিং, ডিসপ্যাচ ও ডেলিভারির কার্যক্রম সমন্বয় করতে হবে।

এছাড়া ভ্যাট চালান ও গেট পাস প্রস্তুত, ডেলিভারি-সংক্রান্ত রেজিস্টার ও নথিপত্র সংরক্ষণ, পণ্য ফেরত, মেরামত ও ক্রেডিট-সংক্রান্ত লেনদেন সঠিকভাবে সম্পন্ন করতে হবে।

আউটলেট ও অভ্যন্তরীণ বিভাগে পণ্য ও প্যাকেজিং সামগ্রী সময়মতো পৌঁছানো নিশ্চিত করার পাশাপাশি লোডিং, আনলোডিং, ডিসপ্যাচ ও স্টক চলাচলের যথাযথ রেকর্ড রাখতে হবে। নিয়মিত ইনভেন্টরি যাচাই ও স্টক গণনাতেও অংশ নিতে হবে।

কর্মস্থলে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের মূল্যবোধ ও নিরাপত্তা-সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা

কস্ট অ্যানালাইসিস, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন প্ল্যানিং, স্যাম্পল ম্যানেজমেন্ট ও টাইম ম্যানেজমেন্টে দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৯ আগস্ট ২০২৬।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা