ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

স্নাতক পাসেই ৭০ হাজার টাকা বেতনে ডাচ-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ছবি: সংগৃহীত

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেবে। ১৩ আগস্ট ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নির্বাচিতদের জন্য রয়েছে প্রশিক্ষণকালেই মাসিক ৭০ হাজার টাকা বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকা যাবে না।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর বয়স ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, নেতৃত্বের গুণাবলি ও ফলাফলভিত্তিক কাজের মানসিকতাও থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকাল এক বছর। এ সময়ে মাসিক ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

এছাড়া দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সুযোগ, বিভিন্ন প্রশিক্ষণ ও শেখার সুযোগ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি কাজের সুযোগ এবং প্রতিযোগিতামূলক সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

১৩ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা