
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ৬ জন কর্মকর্তা নিয়োগ দেবে। গত ২০ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের যোগ্যতা
এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর হতে হবে। বয়স গণনা করা হবে ১ আগস্ট ২০২৬ তারিখে।
আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টাল-এ গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।
আবেদন ফি: আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
আরটিভি/এসকে




