ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৯ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি । ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির অস্থায়ী শূন্য পদে দুই ক্যাটাগরিতে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ বিভাগের চার জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

কম্পিউটার অপারেটর পদে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। দুটি পদেই সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলস্যুটিংয়ে দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ও গ্রেড

কম্পিউটার অপারেটর পদে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। এ পদটি ১৩তম গ্রেডের।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এ পদটি ১৬তম গ্রেডের।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা

৩০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন শুরু ও শেষ

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্য, ছবি ও স্বাক্ষর প্রস্তুত রাখতে হবে।

আবেদন ফরম পূরণের পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। দুই পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন শেষে Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ ও ফাইল সাইজ অনুযায়ী আপলোড করতে হবে।

লিখিত, এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসি পাসেই পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি, নিয়োগ ১০৬ জন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ছয় ক্যাটাগরির পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এইচএসসি পাসেই পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি, নিয়োগ ১০৬ জন
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার  বিভাগ: লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেমস পদসংখ্যা: ০২টি   শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণে দক্ষতা।  অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  কর্মস্থল: যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬ আরটিভি/এসআর  
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন করবেন যেভাবে
হেড অব সার্ভিস কোয়ালিটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আজ ১৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।  আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম: হেড অব সার্ভিস কোয়ালিটি পদসংখ্যা: ০১টি  শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং পণ্য, প্রক্রিয়া, নীতিমালা এবং সেবার মানদণ্ড সম্পর্কে জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: উল্লেখ নেই  কর্মস্থল: ঢাকা    বেতন: আলোচনা সাপেক্ষে   অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬ আরটিভি/এসআর
চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন করবেন যেভাবে
এসিআইতে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসিআইতে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
অভিজ্ঞতা না থাকলেও চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
অভিজ্ঞতা না থাকলেও চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা