ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পাসেই পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি, নিয়োগ ১০৬ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) নিয়োগ । ছবি: কাল্পনিক

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ছয় ক্যাটাগরির পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

প্রথম বিজ্ঞপ্তিতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) চারজন, হিসাব সহকারী (ইরেসপো) চারজন এবং মাঠসংগঠক (ইরেসপো) ১৩ জন নেওয়া হবে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে হিসাবরক্ষক ১৭ জন, মাঠ সংগঠক ৬৭ জন এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর একজন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

হিসাব সহকারী (ইরেসপো) পদে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাঠসংগঠক (ইরেসপো) পদে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি বা সমমানের পাস থাকতে হবে। মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও উইন্ডোজ পরিচালনায় দক্ষতার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে।

বেতন ও গ্রেড

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদটি গ্রেড-১০ এবং হিসাব সহকারী ও মাঠসংগঠক (ইরেসপো) পদ দুটি গ্রেড-১৪-এর সাকুল্য বেতনে নিয়োগ দেওয়া হবে।

হিসাবরক্ষক পদে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা বেতন দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী নাগরিকরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিআরডিবির প্রকল্প বা কর্মসূচির প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে এ৪ সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত তিন কপি ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানা লেখা ও ১০ টাকা ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম দিতে হবে। খামের ওপর পদের নাম, বিজ্ঞপ্তির স্মারক নম্বর ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিঃ, রোড নং-০১, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না।

পদভেদে আবেদনের শেষ সময় ৮ ও ১৯ অক্টোবর ২০২৬। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমা দেখে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আবেদন ফি সম্পর্কে ভিন্ন নির্দেশনা থাকায় সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফি ও জমাদানের পদ্ধতি অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্য বিআরডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি তিনটি দেখতে এখানে ক্লিক (খুলনা, বরিশাল, চট্টগ্রাম) করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৯ জন
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৯ জন
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার  বিভাগ: লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেমস পদসংখ্যা: ০২টি   শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণে দক্ষতা।  অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  কর্মস্থল: যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬ আরটিভি/এসআর  
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন করবেন যেভাবে
হেড অব সার্ভিস কোয়ালিটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আজ ১৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।  আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম: হেড অব সার্ভিস কোয়ালিটি পদসংখ্যা: ০১টি  শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং পণ্য, প্রক্রিয়া, নীতিমালা এবং সেবার মানদণ্ড সম্পর্কে জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: উল্লেখ নেই  কর্মস্থল: ঢাকা    বেতন: আলোচনা সাপেক্ষে   অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬ আরটিভি/এসআর
চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন করবেন যেভাবে
এসিআইতে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসিআইতে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
অভিজ্ঞতা না থাকলেও চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
অভিজ্ঞতা না থাকলেও চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা