ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৫তম গ্রেডে ৫ পদে ৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে


২. পদের নাম: স্টোর অফিসার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা-

স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

৩. পদের নাম: অ্যাস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে

৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা-

ব্যাবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে

সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৫. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা-

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন-

আবেদন ফি-

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১, ২ ও ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনের শেষ সময়: আগামী ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খাম খুইলেন না, প্রশ্ন ফাঁস হয়ে গেছে’
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চাকরির জন্য পরীক্ষার্থীরা যে সময় নিজ নিজ কেন্দ্রের আসনে বসে প্রশ্নপত্রের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তারা শুনতে পেলেন- 'প্রশ্নের খাম খোলার দরকার নেই, প্রশ্ন ফাঁস হয়ে গেছে।' শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে আরটিভি নিউজকে এভাবেই ঘটনার বর্ণনা দিলেন কয়েকজন পরীক্ষার্থী।  একজন পরীক্ষার্থী বলেন, অনেক টাকা খরচ করে এসেছি। এখন বিপদে পড়ে গেলাম। কক্ষে বসে শুনি পরীক্ষা স্থগিত হয়ে গেছে।  আরেক পরীক্ষার্থী বলেন, এক শিক্ষক খাম খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অন্য একজন শিক্ষক গিয়ে তাকে থামান এবং বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। খলিল নামের এক পরীক্ষার্থী বলেন, এরচেয়ে হতাশার আর কী হতে পারে। আমি বাকরুদ্ধ। আরটিভি/এসকে
‘খাম খুইলেন না, প্রশ্ন ফাঁস হয়ে গেছে’
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
শাখা ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। এ লক্ষ্যে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রার্থীদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি)। চাকরির ধরন: ফুল টাইম (অফিস)। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞতা ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা আবশ্যক। বয়সসীমা সর্বনিম্ন ৩০ বছর। অন্যান্য যোগ্যতা শরিয়াহভিত্তিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন ও সুযোগ-সুবিধা নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে (আলোচনা সাপেক্ষে)। আবেদনের প্রক্রিয়া  বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।  আরটিভি/এসকে
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরও পড়ুন
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
২১ পদে নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও করা যাবে আবেদন
পদ্মা সেতুতে চার বছরে টোল আদায় কত, যা জানাল কর্তৃপক্ষ
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত থাকবে যান চলাচল