ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত থাকবে যান চলাচল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন (২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) রাতের নির্দিষ্ট সময়ে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। এ সময় যানবাহনের চাপ অনুযায়ী উভয়মুখে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা
সোমবার (২৩ নভেম্বর) বেলা একটার দিকে প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার
দেশে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণের বেশি বেড়েছে।
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হবে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
আরও পড়ুন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম!
পদ্মা সেতুতে চার বছরে টোল আদায় কত, যা জানাল কর্তৃপক্ষ
‘রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত’