ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক । ছবি: সংগৃহীত

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে ব্যাংকটির দুটি পদে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদের বিবরণ ও বেতন

সিস্টেম ম্যানেজার
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৩
বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা

প্রিন্সিপাল অফিসার
পদসংখ্যা: ৬১টি
গ্রেড: ৬
বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

উভয় পদেই নিয়োগপ্রাপ্তরা বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সিস্টেম ম্যানেজার পদে যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদে ২১ থেকে ৩৫ বছর হতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। অনলাইনে আবেদন করার পর নির্ধারিত নিয়মে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ