ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ সকাল ৯টায়। আবেদন করা যাবে ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।

পদের বিবরণ

ওয়েল্ডার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

বাস ড্রাইভার
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

টায়ার টিউব মেরামতকারী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

সব পদের জন্য প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চাকরির ধরন ও প্রার্থী

নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: রাজশাহী।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ৫০০ টাকা। এ ফি অফেরতযোগ্য এবং অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

নির্ধারিত সময়ের পর আবেদন এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল দেখুন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে ব্যাংকটির দুটি পদে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে।
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
আরও পড়ুন
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সাড়ে ১৩ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে বড় সুখবর