ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
খুলনা জেলা প্রশাসক কার্যালয় । ছবি: সংগৃহীত

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কার্যালয় এবং এর অধীন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮টি পদে মোট ৩৭ জন নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদের বিবরণ

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩. হিসাব সহকারী
পদসংখ্যা: ৭টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৪. কপিস্ট
পদসংখ্যা: ৭টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৫. সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬. বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৮. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

প্রার্থী ও বয়স

নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২০২৬ সালের ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য খুলনা জেলা প্রশাসকের নিয়োগ পোর্টাল দেখুন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে ব্যাংকটির দুটি পদে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে।
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ