ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‘খাম খুইলেন না, প্রশ্ন ফাঁস হয়ে গেছে’

সিফাত শাহরিয়ার প্রিয়ান

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: আরটিভি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চাকরির জন্য পরীক্ষার্থীরা যে সময় নিজ নিজ কেন্দ্রের আসনে বসে প্রশ্নপত্রের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তারা শুনতে পেলেন- 'প্রশ্নের খাম খোলার দরকার নেই, প্রশ্ন ফাঁস হয়ে গেছে।'

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে আরটিভি নিউজকে এভাবেই ঘটনার বর্ণনা দিলেন কয়েকজন পরীক্ষার্থী।

একজন পরীক্ষার্থী বলেন, অনেক টাকা খরচ করে এসেছি। এখন বিপদে পড়ে গেলাম। কক্ষে বসে শুনি পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

আরেক পরীক্ষার্থী বলেন, এক শিক্ষক খাম খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অন্য একজন শিক্ষক গিয়ে তাকে থামান এবং বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

খলিল নামের এক পরীক্ষার্থী বলেন, এরচেয়ে হতাশার আর কী হতে পারে। আমি বাকরুদ্ধ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
শাখা ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। এ লক্ষ্যে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রার্থীদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি)। চাকরির ধরন: ফুল টাইম (অফিস)। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞতা ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা আবশ্যক। বয়সসীমা সর্বনিম্ন ৩০ বছর। অন্যান্য যোগ্যতা শরিয়াহভিত্তিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন ও সুযোগ-সুবিধা নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে (আলোচনা সাপেক্ষে)। আবেদনের প্রক্রিয়া  বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।  আরটিভি/এসকে
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আরও পড়ুন
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি
প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস