ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
ছবি: আরটিভি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগের পর পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এলে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।

পরীক্ষার্থীদের একজন জানান, নির্ধারিত সময়ে তারা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। তাঁদের ওএমআর শিটও দেওয়া হয়। তবে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে ২৪২ জন নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী আবেদন করেন। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
শাখা ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। এ লক্ষ্যে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রার্থীদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি)। চাকরির ধরন: ফুল টাইম (অফিস)। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞতা ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা আবশ্যক। বয়সসীমা সর্বনিম্ন ৩০ বছর। অন্যান্য যোগ্যতা শরিয়াহভিত্তিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন ও সুযোগ-সুবিধা নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে (আলোচনা সাপেক্ষে)। আবেদনের প্রক্রিয়া  বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।  আরটিভি/এসকে
এনসিসি ব্যাংকে চাকরির বড় সুযোগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবুল খায়ের গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর
সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা ঘিরে সরকারের নতুন নির্দেশনা