
সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ২৫
দায়িত্বসমূহ
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: ২ বছর
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২৫-৫০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ১০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট।
কর্মস্থল: যেকোনো জেলা
আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২।
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
আরটিভি/এসআর


