ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৮৪ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া প্রার্থীদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে নবম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) বেতনক্রমে পদায়ন করা হয়েছে।

নিয়োগ ও যোগদানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)

মোট পদসংখ্যা: ৮৪ জন

যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)

যোগদানের সময়: সকাল ৯টা

যোগদানের স্থান: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।

অন্যান্য শর্তাবলি

১. প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

২. যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড ও যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

৩. সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ-সংবলিত ঘোষণাপত্র যোগদানের সময় জমা দিতে হবে।

৪. প্রার্থীদের যোগদানের পর তিনদিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

৫. নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এখানে ক্লিক করে প্রজ্ঞাপন দেখুন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এছাড়া, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার পুরোপুরি ব্যবহার হচ্ছে না।
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী