ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিমান বাংলাদেশে ২৩৪ জনের নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)

পদসংখ্যা: ২

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল)

পদসংখ্যা: ২

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)

পদসংখ্যা: ৫

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি

পদসংখ্যা: ১

বেতন স্কেল

২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।

৭. পদের নাম: সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

বেতন স্কেল

১৫,৯০০–৩৮,৪০০ টাকা।

৮. পদের নাম: টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫

বেতন স্কেল

১৫,৯০০–৩৮,৪০০ টাকা।

৯. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৫৪

বেতন স্কেল

১২,৫০০–৩০,২৩০ টাকা।

১০. পদের নাম: প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

বেতন স্কেল

১২,৫০০–৩০,২৩০ টাকা।

১১. পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট

পদসংখ্যা: ১

বেতন স্কেল

১২,৫০০–৩০,২৩০ টাকা।

১২. পদের নাম: এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ৫০

বেতন স্কেল

১২,৫০০–৩০,২৩০ টাকা।

১৩. পদের নাম: জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩

বেতন স্কেল

১১,০০০–২৬,৫৯০ টাকা।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৬ পদের জন্য ৬৬৯ টাকা, ৭-৮ নং পদের জন্য ৫৫৮ টাকা, ৯-১২ নং পদের জন্য ৩৩৫ টাকা, ১৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৯ ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৯ ক্যাটাগরিতে মোট ৩৬ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ও ৪ নভেম্বর ২০২৬। কোন পদে কত নিয়োগ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। এ ছাড়া বাস-কন্ডাক্টর পদে ১০ জন, হেল্পার-টু-মেকানিক পাঁচজন, হেল্পার-কাম-ক্লিনার পাঁচজন, অয়েলম্যান একজন, সার্ভিসম্যান একজন, ওয়েল্ডার একজন, বাস ড্রাইভার ১০ জন এবং টায়ার-টিউব মেরামতকারী মেকানিক পদে একজন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও বেতন শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফলাফল ও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা পদভেদে নির্ধারিত। কিছু পদে অষ্টম শ্রেণি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন স্কেল পদ অনুযায়ী ২০ হাজার ৫০০ থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৪ নভেম্বর ২০২৬। অন্যান্য পদে আবেদন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। যেসব পদে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল https://job.ru.ac.bd ব্যবহার করা যাবে। আবেদন ফি পদভেদে ৪০০ বা ৫০০ টাকা। যোগ্যতা, কাগজপত্র ও আবেদনপদ্ধতির বিস্তারিত জানতে এই ঠিকানায় প্রবেশ করুন। আরটিভি/এসকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৮৪ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এছাড়া, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার পুরোপুরি ব্যবহার হচ্ছে না।
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
আরও পড়ুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৫ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত