ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রায় দেড় লাখ টাকা বেতনের সরকারি প্রতিষ্ঠানে চাকরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
কাল্পনিক ছবি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা
সরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও নিয়োগের ধরন
২০২৬ সালের ৭ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় তিন বছর করে বাড়ানো যেতে পারে।

বেতন-ভাতা
নির্বাহী পরিচালক পদে মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএসসি পাসেই কর অঞ্চলে সরকারি চাকরি, নিয়োগ ৬৫ জন
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা।
এসএসসি পাসেই কর অঞ্চলে সরকারি চাকরি, নিয়োগ ৬৫ জন
কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ দেওয়া হবে। ১২ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয় মোট পদসংখ্যা: ৯৭টি চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত) আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা। আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ: ১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।  ৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।  শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।  শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী। ৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।  শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।  ৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।  আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর। আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।  নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসআর
কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, এসএসসি পাসেই করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, এসএসসি পাসেই করা যাবে আবেদন
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরির সুযোগ
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন অফিসে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরির সুযোগ
আরও পড়ুন
বিদ্যুৎহীন ঢাকার একাংশ
ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা