ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিদ্যুৎ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডিপিডিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম খান নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ডিপিডিসির কার্যক্রম এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সফলতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা, সাবেক ডেসা সিবিএ সভাপতি ও জাতীয় বিদ্যুৎ ফেডারেশনের সভাপতি কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক ডেসা সিবিএ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব মো. বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ডেসা ও ডিপিডিসির নেতারা এবং ডিপিডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন

আয়োজকরা জানান, দোয়া মাহফিলের মাধ্যমে দেশ, জাতি, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
১৫ আগস্ট সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ডিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া-মিলাদ আজ 
বিদ্যুৎহীন ঢাকার একাংশ