
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।
এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে।
আরটিভি/এসআর


-1794638544-415681_1794638561.jpg)