
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন কোম্পানিসমূহে ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায়; চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে।
এক নজরে পদের বিবরণ:

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরটিভি/এসএইচএম


