ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
২০২৭ ও ২০২৮ সালে তিন লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে ইতালি সরকার। ছবি: সংগৃহীত

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। বিদেশি কর্মী নিয়োগে ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। অর্থাৎ, দুই বছরে মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ বিদেশি কর্মী নেওয়া হবে।

ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদামজাতকরণ, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্কদের পরিচর্যাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জনের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি খাতে, ৮৯ হাজার জন কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

অন্যদিকে, ২০২৮ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৯০ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজের জন্য নিয়োগ পাবেন।

ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য নির্ধারিত ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন। চলতি বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি ইতিমধ্যে পেরিয়ে গেছে। তাই এখন আগ্রহীদের নজর ২০২৭ ও ২০২৮ সালের নিয়োগের দিকে।

আবেদন করবেন যেভাবে

ইতালিতে কাজের জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ প্রক্রিয়ায় আবেদন করার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনসংক্রান্ত প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এ জন্য ব্যবহার করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল।

নিয়োগকর্তাকে কর্মীর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য থাকতে পারে। আবেদন অনুমোদিত হলে কর্মীকে ভিসার জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নিয়োগের কোটা নির্ধারিত থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না। ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতালি দূতাবাস।

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রকল্পও নেওয়া হয়েছে ইতালির পক্ষ থেকে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

তিনি জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের বিষয় ও ধরন নির্ধারিত হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মী চাহিদা অনুযায়ী। প্রথমে ইতালির প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ও দক্ষতার ধরন জানাবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারক চক্রের তৎপরতা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। তিনি জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার নামে অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে। এ ধরনের লেনদেনের কারণে ভিসা পাওয়া নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

আগ্রহীদের নিয়োগ ও আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল, ইতালি দূতাবাস এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্দেশনা অনুসরণ করতে হবে। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ভিসার আবেদন করা যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে। আরটিভি/এসআর
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে ১ হাজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
‘টেরিটরি ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, কর্মস্থল যেখানে 
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
‘টেরিটরি ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, কর্মস্থল যেখানে 
জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের ২৮টি ক্যাটাগরির পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস