ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহীতে এ নিয়োগ দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কর্মীদের চাহিদা শনাক্ত করা, চাকরির বিবরণ প্রস্তুত করা এবং নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এইচআর

পদসংখ্যা: ১৫

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: কর্মীদের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, নতুনদেরও আবেদনের সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ২০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, ফ্রেশারদেরও সুযোগ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল -এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
১১৬৯ জনের নিয়োগ, বেতন ৩২ হাজার থেকে লাখ টাকা
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ