ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ০৪:১৩ পিএম
আদালত

খুলনার রূপসার ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলায় আসামি আমীর আলী মীর ওরফে কাওসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আজ সোমবার দুপুর সোয়া ১২ টার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আইনজীবীরা জানান, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইমরান সরদার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে ভ্যান নিয়ে বাইরে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। পরদিন ২৫ ফেব্রুয়ারি সকালে নন্দনপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. ইউসুফ সরদার বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি রুপসা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহিনুর রহমান ২০১৯ সালের ২ জুলাই একজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শিশুদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে’
পুরান ঢাকার ইসলামপুরের আওলাদ হোসেন লেন ও আশেক লেনের শিশুদের নিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।  দিবসটি উপলক্ষে ওয়াসা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নানা আয়োজন।  সকাল থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পর সন্ধ্যায় বসেছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা। তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শিশুরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শিশুদের অনেক পছন্দ করতেন। শিশুদের মধ্যে অনেক কিছু খুঁজে পেতেন। ভালোবাসতেন। তাইতো বেশিরভাগ সময় সাত বছরের ছোট্ট রাসেলকে সঙ্গেই রাখতেন।’ শিশুদের সঠিক ইতিহাস জানাতে হবে উল্লেখ করে সোহেল শাহরিয়ার রানা আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের থেকে জেনেছি। বই পড়ে জেনেছি। আমাদের আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে।’ ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম সান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মো. আকবর বাবলা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বাবুল, আহমদ বাওয়ানী অ্যাকাডেমি স্কুলের শিক্ষিকা বিনা আফরোজ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সানজান হোসেন, রাহী আহমেদ সোহেল, মীর নওশাদ আলী তুর্জয়সহ ওয়াসা স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ।  ওয়াই
‘শিশুদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে’
আরও পড়ুন
২০২০ সালে ১৮৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
চুমু দেয়ায় ছক্কুকে কঞ্চি দিয়ে আঘাত করাই ছিলো মাইশার অপরাধ
আল্লামা শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের
বিয়ের আগে হবু বরের কাছে পাত্রীর নগ্ন ভিডিও পাঠালো প্রেমিক