উপজেলা নির্বাচন

দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১১:০৯ পিএম


বিজিবি
ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৫৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

রোববার (১৯ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় আজ ১৯ মে থেকে আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission