রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার বিরুদ্ধে মামলা: শিশির মনির

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১০:৫১ পিএম


রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার বিরুদ্ধে মামলা: শিশির মনির
শিশির মনির (ফাইল ছবি)

‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ (মামলা) করেছেন।’

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিবৃতিতে শিশির মনির বলেন, ‘আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।’

বিজ্ঞাপন

আইনের আশ্রয়লাভের সুযোগ সবারই আছে উল্লেখ করে তিনি বলেন, ‘মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।’

বিজ্ঞাপন

এর আগে রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়। ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার আবেদন করেন আইনজীবী রিদওয়ান হোসেন রবিন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয়।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আজ আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে বিবাদীর বিরুদ্ধে সমন জারি হতে পারে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission