ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
হাইকোর্ট। ফাইল ছবি

বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া এই রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর আগে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে সুয়মোটো রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলে সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আরও পড়ুন

এছাড়া, নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো- বাংলাদেশের যত পানির উৎস রয়েছে এই পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয় অর্থাৎ পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ পাবলিক স্থান অর্থাৎ রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এয়ারপোর্ট, হাট বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, লবণাক্ত উপকূলীয় এলাকা, প্রত্যন্ত পাহাড়ি এলাকা, সব আদালত ও আইনজীবী সমিতিসহ উল্লেখযোগ্য পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি প্রত্যক নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বিনামূল্যে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ এবং অন্য ক্ষেত্রে পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০২৬ সালের মধ্যে সব পাবলিক প্লেসে নিরাপদ, বিনামূল্যে সরবরাহে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই মর্মে একটি রিপোর্ট সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
যেভাবে জানা যাবে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়।
যেভাবে জানা যাবে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ রিমান্ড আদেশ দেন। 
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল 
১৯ বছরের মরিয়মের বিষয়ে রিমান্ডে যা জানালেন এমপি গাজী নজরুল
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯ বছরের মরিয়মের বিষয়ে রিমান্ডে যা জানালেন এমপি গাজী নজরুল
সেই কিশোরকে সংশোধনাগারে পাঠালেন আদালত
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সেই কিশোরকে সংশোধনাগারে পাঠালেন আদালত
আরও পড়ুন
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমবে মামলার চাপ